বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অসম-মিজোরাম সীমান্ত সমস্যা, ভারত সরকারের বলিষ্ঠ  হস্তক্ষেপ চায়  মানবাধিকার সংস্থা

মিলন লস্কর, শিলচর (ভারত) :    |    ০২:১৪ পিএম, ২০২১-০৮-০২

অসম-মিজোরাম সীমান্ত সমস্যা, ভারত সরকারের বলিষ্ঠ  হস্তক্ষেপ চায়  মানবাধিকার সংস্থা

লায়লাপুর সীমান্তে যেতে পারলনা মানবাধিকার সংস্থার প্রতিনিধিদল। অসম- মিজোরাম সীমান্তে গোলাগুলি ও মিজো পুলিশ ও জনতার নির্যাতনের শিকার হয়ে গৃহহারা অসমের নাগরিকদের খোঁজখবর নিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা- ভারত-র সভাপতি জ্ঞানেন্দ্র প্রসাদ শুক্লার নির্দেশে অসম ও কাছাড় জেলা কমিটির এক প্রতিনিধিদল সোমবার লায়লাপুর যাবার পথে ধলাই পুলিশ তাদের আটকে দেয় । পুলিশ সুপারের মৌখিক অনুমতি থাকলেও উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের আটকানো হয়েছে বলে জানানো হয়েছে। প্রতিনিধিদল ধলাই থেকে ফিরে এসে সোনাবাড়িঘাটে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন। 
প্রতিনিধি দলের নেতা অরুণ দত্ত মজুমদার জানান, গত ২৬ জুলাই অসম- মিজোরাম সীমান্তে গোলাগুলি ও নির্যাতনের ফলে বাস্তুহারা মানুষের অবস্থার সরেজমিন পরিদর্শন করে জাতীয় মানবাধিকার কমিশনে প্রতিবেদন জমা দিতে সংস্থার কেন্দ্রীয় সভাপতির নির্দেশে তারা লায়লাপুর রওয়ানা হয়েছিলেন। কিন্তু পুলিশ তাদের গতিরোধ করায় তারা ফিরে আসেন। তবে শীঘ্রই পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা পুনরায় সীমান্তে যাবেন। অরুণবাবু সীমান্ত সমস্যা ও গোলাগুলির জেরে সীমান্তে বসবাসরত গৃহহারা ও ক্ষতিগ্রস্ত অসমের বাসিন্দাদের  পুনর্বাসন ও নিরাপত্তার ব্যাপারে কেন্দ্রের বলিষ্ঠ হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন,বিষয়টি নিয়ে অসমের মুখ্যমন্ত্রীর পদক্ষেপে তারা সন্তোষ্ট হলেও কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত যে ব্যবস্থা নিয়েছে তা যথেষ্ট নয়। তিনি আরও বলেন, আমরা মিজোরাম সীমান্তে নীরিহ মিজো জনসাধারণেরও নিরাপত্তা চাই। অসম সীমান্তে বাস্তহারা জনগনের মধ্যে রয়েছেন বাঙ্গালি হিম্দু মুসলিম সহ উপজাতি সম্প্রদায়। এরা সবাই  ভারতীয় নাগরিক। অরুণবাবু আরও বলেন,আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা চায় অসম - মিজোরাম সমস্যার স্থায়ী সমাধান। 
প্রতিনিধিদলের সদস্য আইনজীবী তুহিনা বিশ্বাস বলেন,গত ২৬ জুলাইর নৃশংস ঘটনার পর অসম সরকার যেসকল ব্যবস্থা এখন পর্যন্ত নিয়েছে তাতে আমাদের সমর্থন রয়েছে তবে সীমান্তে মিজো পুলিশ ও একাংশ নাগরিকদের নৃশংস কান্ড ভয়ভীতিতে সীমান্তে বসবাসকারী অসমের যেসকল নাগরিক গৃহহারা হয়েছেন তা মানবাধিকার লঙ্ঘন ছাড়া আর কিছু নয়। জনগন যাতে বঞ্চিত না হন তার আইনী ও স্থায়ী সমাধান চাই আমরা। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন, সংস্থার জেলার ভারপ্রাপ্ত  সভাপতি সুধাংশু দাস,জেলা বার সংস্থার সম্পাদক আইনজীবী আব্দুল হাই লস্কর, ইলতুত রহমান, জেলা সম্পাদিকা মিতালি দাস প্রমুখ। প্রতিনিধি দলে ছিলেন রাজ্য সভাপতি আক্তার হোসেন লস্কর, কৃষ্ণ কংশবনিক, রেহানা রাজ বড়ভুইয়া, অসীম কুমার শ্যাম প্রমুখ। 

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর